State

ভোট গণনার দিনে নদিয়ায় চলল গুলি, পুলিশের গাড়িতে আগুন

ভোট গণনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কোণায় কোণায় অশান্তি অব্যাহত। এদিন দুপুরের দিকে নদিয়ার করিমপুরের ২ নং ব্লকের মহিষখোলা গ্রাম পঞ্চায়েতে প্রবল অশান্তি বাধে। বিজেপির দাবি, এখানে তাদের প্রার্থী গ্রাম পঞ্চায়েতে জিতলেও জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয় তৃণমূল প্রার্থীর হাতে। এতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ অবরোধ তুলতে এলে অশান্তি আরও বড় আকার নেয়।

অভিযোগ, এই সময়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। এরমধ্যেই গুলি চলে। গুলি লাগে এক ব্যক্তির গায়ে। তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে তেহট্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে পুলিশের গাড়ি। রাস্তার ওপর পড়েছিল গাছের মোটা গুঁড়ি। দীর্ঘক্ষণ এই অবস্থা চলার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সন্ধে পর্যন্ত এলাকা থমথমে ছিল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026