State

ঠাকুমার প্রেমিকের হাতে খুন ৪ বছরের নাতনি, গ্রেফতার অভিযুক্ত

নদিয়ার বগুলার বাসিন্দা চারুলতা পোদ্দারের সঙ্গে সম্পর্ক ছিল স্থানীয় এক ব্যক্তি জ্যোতিন্দ্রনাথ রায়ের। স্থানীয়দের দাবি, প্রায়শই চারুলতার ঘরে রাতে হাজির হত জ্যোতিন্দ্রনাথ। গত মঙ্গলবারও রাতে হাজির হয় সে। মদ্যপ অবস্থায় জ্যোতিন্দ্রনাথ ঘরে ঢুকে দেখে তার প্রেমিকা চারুলতার সঙ্গে রয়েছে চারুলতার নাতনি। মাত্র ৪ বছর বয়সের ছোট্ট মেয়ে ঠাকুমার সঙ্গে তখন খেলা করছিল।

অভিযোগ, ঘরে ঢুকে চারুলতার নাতনিকে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে জ্যোতিন্দ্রনাথ। পকেট থেকে বন্দুক বার করে ছোট্ট শিশুর মাথায় গুলি চালায় সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ছোট্ট মেয়েটি। তখনই তাকে বগুলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর চম্পট দেয় জ্যোতিন্দ্রনাথ। তবে বুধবার সকালে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার তো বটেই গোটা এলাকার মানুষ শোকে মুহ্যমান।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026