পুনর্নির্বাচনের দিনও ঝরল রক্ত। গেল প্রাণ। বুধবার সকালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে বেলা ১১টা নাগাদ আচমকাই ফরওয়ার্ড ব্লক ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পড়ে বোমা। চলে গুলি। গুলিতে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতের নাম মহম্মদ কাসেরউদ্দিন। গুলি লাগে আরও ১ জনের গায়ে। সংঘর্ষে আহত হন এক মহিলাও। সকলকেই ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তি নির্দল সমর্থক বলে নির্দলের তরফে দাবি করা হয়। যদিও পুলিশের দাবি, স্থানীয় জমি বিবাদকে কেন্দ্র করেই সংঘর্ষ। ভোট ঘিরে নয়।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…