State

ছোটখাট অশান্তি, পঞ্চায়েতে পুনর্নির্বাচনে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতন

পঞ্চায়েত ভোটে বুধবার সকাল থেকে ১৯টি জেলার ৫৭২টি বুথে শুরু হয় পুনর্নির্বাচন। এদিন বুথ পিছু একজন করে এসএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক রয়েছেন। রয়েছে ব্যাপক পুলিশি তৎপরতা। কিন্তু তা সত্ত্বেও পুনর্নির্বাচনেও এড়ানো যায়নি গোলমাল। অশান্তির খবর এসেছে কয়েকটি জায়গা থেকে।

মালদহের রতুয়ার বাঁকড়া গ্রামে এদিন সকাল থেকেই দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়। অভিযোগ এখানে অনেক ভোটারকে বাড়ি থেকে বারই হতে দেওয়া হয়নি। বুথ থেকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্কেট বাহিনী ব্যালট বাক্স তুলে নিয়ে যায় বলেও অভিযোগ। পরে অবশ্য ব্যালট বাক্স উদ্ধার হয় বলে পুলিশ প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়। অবস্থা নিয়ন্ত্রণে এনে এরপর শুরু হয় ভোটগ্রহণ পর্ব।

উত্তর ২৪ পরগনার ভালুকাতে এদিন পুলিশি তৎপরতার মুখে এলাকায় ঢুকে বিপদে পড়ে যায় বহিরাগতরা। নিজেদের স্থানীয় লোকজনের আত্মীয়, পরিচিত বলে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করে। কোনওভাবেই বহিরাগতদের আনাগোনা এখানে বরদাস্ত করেনি পুলিশ। পরীক্ষা করে দেখা হয়েছে একের পর এক গাড়ি।

মুর্শিদাবাদের মহেশপুরে এদিন বোমাবাজির ঘটনা ঘটে। তবে টুকটাক ঘটনা বাদ দিলে এদিন পুলিশের কড়া নজরদারিতে ভোট কিন্তু মোটের ওপর শান্তিতেই চলে। তবে কোথাও আতঙ্কে ভোট দিতেই সাহস করে না আসায় বা কোথাও রাজনৈতিক দলের এজেন্টদের বুথে আসতে দেরি হওয়ায় ভোট কিছুটা দেরিতে শুরু হয়। গত ১৪ মে যে সন্ত্রাসের ছবি রাজ্যের বিভিন্ন কোণায় ধরা পড়েছিল, তা এদিন কিন্তু উধাও। যেসব বুথে অশান্তি হয়েছিল, সেখানে এদিন ভোটারদের বিশাল লাইন চোখে পড়ে। ভোটগ্রহণ চলে নিশ্চিন্তেই।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026