State

পঞ্চায়েত ভোটে রেহাই পেলনা পুলিশও, রক্ত ঝরল রক্ষকের

পঞ্চায়েত ভোটে এদিন সকাল থেকেই বাংলার মাটি রক্তাক্ত হয়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে। এদিন কিন্তু অশান্তি রুখতে অনেক জায়গাতেই পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে পুলিশ। রক্ত ঝরেছে তাঁদের।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মহেশপুরে এদিন দুপুরের দিকে বহিরাগতরা এসে অশান্তি পাকানোর চেষ্টা করলে রুখে দাঁড়ান বাসন্তী থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত নস্কর। অভিযোগ বহিরাগতদের আটকানোর চেষ্টা করলে তারা এসআইয়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে। রক্ত ঝরতে শুরু করে মাথা দিয়ে। এই অবস্থায় তাঁকে বাঁচাতে এগিয়ে যান ২ সিভিক ভলান্টিয়ার। কিন্তু তাঁরাও আক্রান্ত হন দুষ্কৃতীদের হাতে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের ওপর এই আক্রমণে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

একইভাবে মালদহের রতুয়ায় এদিন আক্রান্ত হয় পুলিশ। বাখরা প্রাথমিক বিদ্যালয়ের বুথে অশান্তি থামাতে গিয়ে মাথায় ইটের আঘাত লাগে স্থানীয় থানার ওসি-র। তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। আহত হন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

উত্তর ২৪ পরগনার হাবড়ার ২ নং ব্লকের একটি বুথে তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন অশোকনগর থানার এসআই। আহত হন আরও ২ পুলিশকর্মী। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া এদিন জ্যাংরাতেও উত্তেজনা থামাতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশকে।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026