State

বাগদায় মাঝরাতে ছাপ্পা ভোটের অভিযোগ, দুষ্কৃতিদের পেটালেন গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনার বাগদায় মাঝরাতে ছাপ্পা ভোটের অভিযোগে সকাল থেকেই সরগরম এলাকা। অভিযোগ গত রাতেই বাগদার আমডোবা গ্রামে একদল দুষ্কৃতি বুথে হানা দেয়। সেখানে তারা ছাপ্পা ভোটও দিতে শুরু করে। এদিকে ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা রাতেই দুষ্কৃতিদের তাড়া করেন। পাল্টা বোমাবাজি করে পালানোর চেষ্টা করে দুষ্কৃতিরা। তবে তাদের পিছু ধাওয়া করে ৯ জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। প্রবল গণপিটুনি দেওয়া হয় তাদের। পরে গ্রামবাসীদের হাতে ধরা পড়া দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ।

তৃণমূলের অভি‌যোগ এটা বিজেপি ও সিপিএমের যৌথ কারসাজি। তারাই দুষ্কৃতি পাঠিয়ে একাজ করেছে। এমনকি প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ থেকে দুষ্কৃতিদের অনেককে নিয়ে আসা হয় বলেও অভিযোগ তৃণমূলের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও সিপিএম। এই ঘটনা ঘিরে এলাকায় কিন্তু চাপা উত্তেজনা ছিল সকাল পর্যন্ত।

News Desk

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026