State

ফাটলো ২ তৃণমূল এজেন্টের মাথা, গ্রাম জুড়ে ছড়িয়ে বোমা!

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত কেশপুরের বিভিন্ন এলাকা। কেশপুরের বিকলপুর গ্রামে এদিন ভোট শুরুর পর থেকেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের ২ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আহতদের অভিযোগ সকালে ভোট শুরুর পর থেকেই নির্দল প্রার্থীর সমর্থকেরা তাঁদের হুমকি দিচ্ছিলেন। ২ জনকে বুথ থেকে বার করে ব্যাপক মারধর করা হয়। ২ তৃণমূল এজেন্টের মধ্যে একজন প্রৌঢ়। ২ জনের মাথায় ব্যান্ডেজ করতে হয়।

যদিও নির্দল প্রার্থীর তরফে পাল্টা দাবি করা হয়েছে লাইনে দাঁড়ানো তাঁদের ভোটারদের মারধর করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ছাড় পাননি নির্দল প্রার্থীর স্ত্রীও। তাঁরও হাতে আঘাত লাগে। এদিকে সকালেই এভাবে তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর খবরে সেখানে অতিরিক্ত পুলিশ আনা হয়। পুলিশ এসে সকালেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে।

যত বেলা গড়িয়েছে ততই বিকলপুর জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আতঙ্ক আরও বাড়িয়ে দেয় গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা বোমা। পুলিশ অনেকগুলি বোমা উদ্ধার করেছে। রাস্তার ধারে ধারে বোমা পড়ে থাকতে দেখা যায়। সারা গ্রাম জুড়ে এভাবে ঝোপে ঝাড়ে এত বোমা এল কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এজন্য তৃণমূল ও নির্দল একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026