গত রবিবার ভোটের আগের দিন দুপুরে কলকাতা সহ ৫ জেলার প্রবল ঝড় ও বৃষ্টিতে মৃত্যু হয় ৯ জনের। আকাশ কালো করা বৃষ্টি চলে একটানা। কিন্তু সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝলমল করছে রোদ। বেশ গরম। বেলা যত বাড়ছে ততই চড়ছে পারদ। ফলে দক্ষিণবঙ্গ জুড়েই গরম এড়াতে সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন নজর কেড়েছে। সকলেই চাইছেন মাথার ওপর সূর্য আগুন ঢালার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ভোট দিয়ে বাড়ি চলে যেতে।
দক্ষিণবঙ্গে যখন সকাল থেকেই পারদ উর্ধ্বমুখী, সেখানে উত্তরবঙ্গের চেহারাটা ছিল একদম উল্টো। উত্তরবঙ্গ জুড়েই সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয়েছে মালদহ, থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। ফলে এখানে অনেক বুথেই সকালে তেমন ভোটারদের ভিড় নজরে পড়েনি। ভোট পড়েছেও কম। বৃষ্টি থামলে অনেকে ভোট দিতে বার হন। তবে বৃষ্টির জেরে একটা ভাল হয়েছে। দিনভর আগুনে গরমে ভুগতে হবে না ভোটারদের। উত্তরবঙ্গ জুড়েই আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। ফলে ভোটারদের লাইনে দাঁড়াতে কম কষ্ট হয়েছে।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…