State

বাম-তৃণমূল সংঘর্ষ, মৃত ১

গত শুক্রবার বিকেলে ভাঙড়ে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্দল প্রার্থীদের প্রচার মিছিলে গুলি চলে। মৃত্যু হয় এক নির্দল সমর্থকের। সেই ঘটনাকে কেন্দ্র করে বিকেলের পর থেকেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষেরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই খবর। কিন্তু তার কিছুক্ষণ পর রাতের দিকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ইব্রাহিমপুরে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মৃত্যু হয় ১ জনের। বামেদের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকেরাই তাঁদের মিছিলে হামলা চালায়। পাল্টা তৃণমূলের অভিযোগ মন্ত্রী গোলাম রাব্বানির সভা শেষে তাঁরা যখন ফিরছিলেন তখন বামেদের মিছিল থেকে তাঁদের ওপর হামলা হয়।

রাতে সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়। দু পক্ষই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মহম্মদ মাহজির নামে এক তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। ঘটনার জেরে শনিবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারমধ্যে ১ জন সিপিএম প্রার্থীর স্বামী।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026