State

রাতের অন্ধকারে উল্টে গেল বিয়েবাড়ি ফেরত গাড়ি, মৃত ৭

নয়ানজুলিতে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ৭ আরোহীর। মৃতদের মধ্যে ১ শিশুসহ ৪ জন একই পরিবারের সদস্য। গত শুক্রবার মধ্যরাতে কোচবিহারের তুফানগঞ্জ থানার টুপামারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতে তুফানগঞ্জের বক্সিরহাটে মারুতি গাড়ি করে বিয়েবাড়ি যান ৭ জনের একটি দল। বিয়েবাড়ির ভোজপর্ব শেষ করে দিনহাটার ভাটাগুড়ির দিকে রওনা দেয় তাঁদের গাড়ি। গাড়িতে চালক সহ ছিলেন ৭ জন। ফেরার পথে রাত সাড়ে ৩টে নাগাদ আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়ি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে খালের মধ্যে।

ঘটনার আকস্মিকতায় নিজেদের বাঁচানোর সুযোগটুকু পাননি কেউই। নয়ানজুলির জলে ডুবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। দুর্ঘটনার পর শনিবার ভোররাতের দিকে গ্রামবাসীরাই প্রাথমিকভাবে উদ্ধারের কাজে এগিয়ে আসেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একে একে নিথর দেহগুলি টেনে বার করে আনেন তাঁরা। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জল থেকে তোলা হয় গাড়িটিকেও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাঝরাতে গাড়ি চালাতে চালাতে কোনওভাবে চোখ লেগে গিয়েছিল গাড়ির চালকের। সম্ভবত বাকিরাও কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা খালের জলে গাড়িটি পড়তেই স্টিয়ারিং লক হয়ে যায়। ফলে ঝাঁকুনিতে তন্দ্রা কাটলেও গাড়ির ভিতর আটকে গিয়ে সলিল সমাধি হয় গাড়ির সব আরোহীর। দুর্ঘটনার সংবাদ পেতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026