ভর্তি ঘিরে অশান্তি, কলেজ চত্বরে বোমাবাজি

কলেজে ভর্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শান্তিপুর কলেজ। কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় থাকা ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয়। অভিযোগ কলেজ চত্বরে ঢুকে মারামারি শুরু করে বহিরাগতরা। কলেজ চত্বরে বোমাবাজিরও অভিযোগ উঠেছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। এদিকে অশান্তির জেরে গোটা কলেজ ফাঁকা হয়ে যায়। যারা ভর্তি হতে এসেছিল তারাও কলেজ ছেড়ে পালিয়ে যায়। বন্ধ হয়ে যায় কলেজে ভর্তির প্রক্রিয়া। কলেজে ভর্তিকে কেন্দ্র করে অশান্তি এড়াতে আগেই বলা হয়েছিল এবার গোটা ভর্তি প্রক্রিয়াই অনলাইনে হবে। কোনও ছাত্র ইউনিয়ন ভর্তিতে সাহায্যের কথা জানিয়ে কলেজে কিয়স্ক দিতে পারবে না বলেও জানান হয়। কিন্তু এতকিছু করেও অশান্তি এড়ানো যাচ্ছে না। শান্তিপুর কলেজের এদিনের ঘটনার পর কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026