State

সিপিএম নেতা অমিয় পাত্রের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। বাঁকুড়ার তালডাংরায় তাঁর বাড়িতে শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। সে সময়ে অমিয়বাবু বাড়িতেই ছিলেন। অভিযোগ বেলা পৌনে ১১টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে। তাদের হাতে লোহার রড, লাঠি, বাঁশ ছিল। বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালান হয় বলে অভিযোগ। তাণ্ডবে বাড়ির বহু কাচের জানালা ভেঙে পড়ে। আসবাব ভাঙচুর হয়। জিনিসপত্রও ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এই হামলার কথা অস্বীকার করা হয়েছে। বরং স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাল্টা সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এদিকে সিপিএম নেতার বাড়িতে এমন আচমকা হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026