State

পঞ্চায়েত ভোট ঘিরে সংঘর্ষ, বোমার আঘাতে মৃত ১

পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার খবর এসেই চলেছে। শনিবার সকালে সেই হিংসার বলি হলেন এক প্রৌঢ়। তিনি কোন দলের কর্মী তা জানা যায়নি। আদৌ তিনি কোনও দলের কর্মী কিনা তাও পরিস্কার নয়। তাঁর পরিবারের দাবি সকালে নেহাতই রেশন করে বাড়ি ফেরার পথে অশান্তির মধ্যে পড়ে বেঘোরে প্রাণ যায় তাঁর।

পূর্ব বর্ধমানের ভাতারের ভূমশোর গ্রামে এদিন সকাল থেকেই ব্যাপক বোমাবাজি শুরু হয়। সেই বোমাবাজির মধ্যে পড়ে যান রমজান শেখ নামে বছর ৫৫-র এক প্রৌঢ়। তাঁর মাথায় বোমার আঘাত লাগে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। রমজান তারই শিকার।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026