State

মৃত দিলদার কার? দিনভর দড়ি টানাটানি করল তৃণমূল-বিজেপি

সিউড়ির ১ নং ব্লকে সোমবার বিজেপি-তৃণমূল সংঘর্ষে মৃত্যু হয় শেখ দিলদার নামে এক যুবকের। আর এই মৃত্যুর পরই শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি তরজা। মৃত যুবক কাদের কর্মী তা নিয়ে ব্যস্ততা চরমে ওঠে। একদিকে বিজেপি দাবি করতে থাকে শেখ দিলদার তাদের কর্মী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন মৃত ব্যক্তি বিজেপির সংখ্যালঘু শেলের সম্পাদক ছিলেন। অন্যদিকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দাবি করেন বিজেপি নয়, মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী। বিজেপি পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের এনে হামলা চালিয়েছে। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেছে তৃণমূল কর্মী শেখ দিলদারের।

বিভ্রান্তি আরও বাড়িয়ে দেন মৃত যুবকের বাবা। দুপুরে তিনি সংবাদমাধ্যমকে জানান তাঁর মেজবৌমা বিজেপির তরফে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে। যারা তাঁর ছেলেকে খুন করেছে তারা তৃণমূল করে। এরপরই বিজেপি আরও জোরের সঙ্গে বলতে শুরু করে তাঁদের দাবি সত্য। কিন্তু তার ঘণ্টাখানেকের মধ্যেই অনুব্রত মণ্ডলের পাশে বসে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় মৃত শেখ দিলদারের বাবা তৌহিদ খানকে। সেখানে আবার তিনি দাবি করেন আগে যা বলেছেন তা বিজেপির চাপে। তখন তাঁর মাথার ঠিক ছিলনা। তাঁর ছেলে আসলে তৃণমূল করত। এরপরই অনুব্রতবাবু প্রশ্ন তোলেন, যিনি মারা গেছেন তিনি কোন দলের কর্মী ছিলেন তা বিজেপির বেশি জানা আছে না তাঁর পরিবারের? এই চাপানউতোর কিন্তু চলতেই থাকে। মৃত ব্যক্তি কাদের কর্মী সে তরজা সন্ধের পরও থামার নাম নেয়নি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026