State

তাড়াহুড়োর খেসারত, গাড়ির টায়ার ফেটে মৃত ৪

ভয়াবহ পথ দুর্ঘটনায় চালকসহ মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। বৃহস্পতিবার সকালে ছোট গাড়িতে চেপে অসমে যাচ্ছিলেন তাঁরা। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি রেল গেটে পৌঁছাতে বেশ কিছু সময়ের জন্য আটকে পড়ে গাড়়িটি। রেল যতক্ষণ না যায় ততক্ষণ বন্ধ রেলগেটে অন্যান্য গাড়ির সঙ্গে আটকে থাকে এই গাড়িটিও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গেট খোলা মাত্রই দ্রুত গতিতে গাড়িটিকে সামনের দিকে ছুটিয়ে দেন চালক। কিছুদূর যেতেই আচমকা ফেটে যায় গাড়ির টায়ার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ মহিলা, ১ শিশু এবং চালকের। গুরুতর আহত হন আরও ১ জন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ দেহগুলি উদ্ধার করেছে। টায়ার ফাটার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026