State

রেল, সড়ক অবরোধ, চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা

কাঠুয়া ও উন্নাওয়ে গণধর্ষণে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এদিন সকাল ৭টার সময় চেঙ্গাইল-বাউড়িয়া এলাকায় প্রথমে প্রতিবাদ মিছিল বার করেন তাঁরা। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় রেল অবরোধ। একই দাবিতে পরে উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার জেরে ব্যস্ত সময়ে ব্যাপক যানজট তৈরি হয়। বাস পেতে কালঘাম ছুটে যায় নিত্যযাত্রীদের।

অন্যদিকে হাওড়া-খড়গপুর আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয় বেশ কয়েকটি লোকাল ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। হয়রানির শিকার হন বহু সাধারণ যাত্রী। যাত্রীদের সুবিধার কথা ভেবে ঘুরপথে কয়েকটি এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি এক্সপ্রেস ট্রেনগুলি।

অবরোধের খবর পেয়ে পরে চেঙ্গাইল স্টেশনে পৌঁছায় রেল পুলিশ। উলুবেড়িয়ায় জাতীয় সড়কে অবরোধকারীদের হঠাতে যান উলুবেড়িয়া থানার পুলিশ আধিকারিকরা। বেলার দিকে অবরোধ উঠে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা ও সড়ক পরিবহণ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026