রাস্তার ধারে প্লাস্টিকের মধ্যে রাখা ছিল বোমা৷ সেটিকে বল ভেবে প্লাস্টিকটি কুড়িয়ে আনে বাচ্চা মেয়েটি। গোল জিনিসটা যে আদপে বোমা তা বুঝতে পারেনি ছোট্ট পৌলমী হালদারের শিশু মন। যার পরিণতি হল ভয়ঙ্কর। খেলার জন্য বলের মত দেখতে বস্তুটি প্লাস্টিক থেকে বার করতেই তা ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা ছোট্ট পৌলমীর বাঁ হাত।
গুরুতর জখম ও সংজ্ঞাহীন শিশুকন্যাকে দ্রুত আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়৷ বিস্ফোরণের সময় পৌলমীর কাছেই ছিলেন তাঁর দাদু হরেকৃষ্ণ দাস৷ মেয়ের বাড়িতে এসেছিলেন তিনি। বোমার আঘাতে গুরুতর জখম হন প্রবীণ ব্যক্তিটিও৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার পুলিশ। বিস্ফোরণের খবর চাউর হতেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান৷ কে বা কারা লোকালয়ে বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…