State

ফেসবুকে মজে ওয়ার্ড মাস্টার, ২ ঘণ্টা পড়ে রইল রোগী

চোখের সামনে স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে রোগী। অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যেতে হবে জলপাইগুড়ি সদর হাসপাতালে। অথচ সেই উপায় নেই। কারণ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি না দিলে রোগীকে অন্য হাসপাতালে পাঠানো যাবে না। অভিযোগ, এই অজুহাত দেখিয়ে রোগীকে ফেলে রেখে ফেসবুক করতে ব্যস্ত হয়ে পড়েন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। যার পরিণতি হল মারাত্মক। ওয়ার্ড মাস্টারের উদাসীনতায় বিনা চিকিৎসায় মৃত্যু হল জলপাইগুড়ির রায়কত পাড়ার বাসিন্দা মঞ্জু ঝায়ের। এই অভিযোগে সোমবার হাসপাতালে চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়স্বজনরা।

গত রবিবার বুকে, পেটে দুঃসহ ব্যথা নিয়ে আসা মঞ্জু দেবীকে সদর হাসপাতালে রেফার করেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। অভিযোগ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করে সেইসময় কর্তব্যরত ওয়ার্ড মাস্টার রোগীকে ফেলে রেখে ফেসবুকে মজে যান। ঘণ্টা দুয়েক বিনা চিকি‌ৎসায় কাতরানোর পর রোগীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ড মাস্টারের ঘরে বিক্ষোভ দেখানো শুরু করেন মৃতার পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। মৃতার পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026