State

বিয়ে ভাঙতে শ্যালিকার মুখে অ্যাসিড ছুঁড়ল জামাইবাবু!

আগামী সোমবার চন্দনচর্চিতা হয়ে কনের সাজে ছাদনাতলায় যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই অ্যাসিডে মুখের একাংশ গেল ঝলসে। হবু কনেকে নিয়ে পরিবারের লোকজনকে ছুটতে হল হাসপাতালে। অ্যাসিডে মুখের একাংশ, ঘাড়, পিঠ ঝলসে গেছে ওই তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাওড়ার উলুবেড়িয়ার খলিসানি পূর্বপাড়ার বাসিন্দা ওই তরুণী কোনও দুর্ঘটনায় অ্যাসিড আক্রান্ত হননি। অভিযোগ, গত শুক্রবার রাতে অ্যাসিড নিয়ে তাঁর উপর চড়াও হয় তাঁরই জামাইবাবু শেখ সরিফুল মাল। তরুণীর পরিবারের দাবি, শুক্রবার রাতে গরম লাগায় ঘরের জানালা খুলে জানালার পাশে বিছানায় ঘুমচ্ছিলেন ওই তরুণী। সেইসময় ঘুমন্ত শ্যালিকার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে শেখ সরিফুল। অন্তত এমনই দাবি করেছে আক্রান্ত তরুণীর পরিবার।

তাঁদের দাবি, শ্যালিকার বিয়ে পাকা হয়ে যাওয়ার পর থেকে তাঁকে নানাভাবে উত্যক্ত করত জামাইবাবু শেখ সরিফুল। শ্যালিকাকে নানা কুপ্রস্তাব দিত সে। অভিযোগ, সেই সমস্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে ও বিয়ে আটকাতে শ্যালিকার দিকে অ্যাসিড ছুঁড়ে মারে শেখ সরিফুল। শ্যালিকার ওপর অ্যাসিড ছোঁড়ার পর এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। তার খোঁজ শুরু করছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026