প্রতীকী ছবি
৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। গত মঙ্গলবারের ঘটনা। প্রতিদিনের মত প্রতিবেশির বাড়িতে খেলতে যায় শিশুকন্যাটি। জন্ম থেকেই মূক ও বধির সে। খেলাধূলা করে বাড়ি ফেরার পর মেয়ের মুখ দেখে সন্দেহ হয় তার মায়ের। মুখে কিছু বলতে না পারলেও মেয়ের আকারে-ইঙ্গিতে বলা কথা ঠিক বুঝতে পারেন তার মা। আর তা দেখেই সন্দেহ দানা বাঁধে।
নির্যাতিতা শিশুকন্যার মায়ের দাবি, মেয়ের অঙ্গভঙ্গি দেখে তিনি বুঝতে পারেন তার মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে। এরপর গোটা বিষয়টি পরিবারের লোকজন এবং প্রতিবেশিদের জানান শিশুকন্যার মা। গোপালনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রাতে অভিযুক্ত প্রতিবেশিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বড়সড় অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত ধৃত ব্যক্তি। তার বিরুদ্ধে বধূ হত্যা ও ডাকাতির মত গুরুতর অভিযোগ রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…