State

কানা দামোদরে ভেঙে পড়ল আস্ত সেতু

হাওড়ার জগৎবল্লভপুর গ্রামের ২ নম্বর ব্লকে প্রবেশের একটাই পথ। কানা দামোদরের উপর গড়ে ওঠা ভগ্নপ্রায় খাড়াপাড়া সেতু। বহু বছর ধরে এই সেতুর বুকের উপর দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। সেই বিপদজনক পারাপারের রাস্তাটুকু ধূলিসাৎ হয়ে গেল মঙ্গলবার। এদিন সকাল ৬টা নাগাদ সেতু পার হতে গিয়ে খালের ধারে থমকে যান কয়েকজন গ্রামবাসী। বিপদের একটা আঁচ সম্ভবত তাঁরা পেয়েছিলেন। তাঁদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে আচমকা সশব্দে হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়তে থাকে ১০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া সেতুটি। সে ছবি মোবাইলে ক্যামেরাবন্দিও করে ফেলেন কয়েকজন গ্রামবাসী।

অভিযোগ, দীর্ঘদিন ধরে কানা দামোদরের বুক থেকে মাটি কেটে তুলে নিয়ে যাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। ফলে ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছিল খালের বুকে সেতুর গাঁথনি। গ্রামবাসীদের দাবি, সেতু সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হলেও তা নিয়ে খুব একটা হেলদোল দেখায়নি তাঁরা। যার ফলে চোখের সামনে এদিন ধসে পড়ে পারাপারের একমাত্র যোগসূত্র।

জরাজীর্ণ সেতুর ওপর সেইসময় কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। তবে কানা দামোদরের ওপারে এখন কিভাবে পৌঁছবেন তাঁরা, সেই ভাবনাই কুড়ে কুড়ে খাচ্ছে গ্রামবাসীদের।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026