প্রতিদিনের মতই সকালে উনুনে আঁচ দিতে গিয়েছিলেন গৃহবধূ রবিনা বিবি। সকালের চা থেকে দিনভরের রান্না। সবই হয় ওই উনুনে। সকালে উনুনে আঁচ দেওয়ার সময়ে কোলে ছিল সন্তান। কিন্তু উনুনে আঁচ দিতেই ভয়ংকর বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই উড়ে যায় গৃহবধূর হাত। ঝলসে যায় দেহের কিছু অংশ। রেহাই পায়নি তাঁর কোলে থাকা সন্তানও। রবিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রামে। দ্রুত তাঁদের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় উনুনে বোমা রাখা ছিল। আগুনের আঁচ লাগতেই তা ফেটে দুর্ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, এলাকায় ওই পরিবার কংগ্রেস পরিবার নামে পরিচিত। বাড়ির কয়েকজন সদস্য এবার পঞ্চায়েত নির্বাচনেও মনোনয়ন পেশ করেছেন। ফলে উনুনে বোমা আসার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন অনেকে। পুলিশ তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…