State

ফের উত্তপ্ত নলহাটি, ইট, বোমা, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ ও পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নলহাটি। এদিন সকালে মনোনয়ন পেশকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি পার্টি অফিসে অনেক যুবকের ভিড় জমে। পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের মনে হয় ওই যুবকরা অনেকেই স্থানীয় কেউ নন, বহিরাগত। পুলিশ তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। পাল্টা বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া শুরু করেন। ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পুলিশ লাঠিচার্জ করে। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিচ্ছে। বেলার দিকে অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয়। তৈরি ছিল জলকামানও। অন্যদিকে বিজেপি সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ চালাতে থাকে। একসময়ে বোমাও পড়ে। দফায় দফায় আক্রমণ থামাতে পুলিশকে রবার বুলেট প্রয়োগ করতে হয়। বিজেপি পার্টি অফিসও পুলিশ ঘিরে নেয়। এদিকে সংঘর্ষের জেরে এলাকা ফাঁকা হয়ে যায়। সব দোকানপাট বন্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026