State

মনোনয়ন ঘিরে রণক্ষেত্র নলহাটি, বোমাবৃষ্টি, লাঠি, ইট

পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে অশান্তি লেগেই আছে। মনোনয়ন পেশের চতুর্থ দিনে বীরভূমের নলহাটিতে অশান্তি ছড়াল চরমে। নলহাটি ১ ও ২ নম্বর ব্লক এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ১ নম্বর ব্লকে এদিন সকালে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে কংগ্রেস ও বাম প্রার্থীরা মনোনয়ন পেশের জন্য বিডিও অফিসের দিকে রওনা হন। অভিযোগ সেসময়ে শাসক দলের কর্মীরা তাঁদের দিকে বোমা ছুঁড়তে থাকেন। পাল্টা বাম ও কংগ্রেস প্রার্থীদের নিয়ে মিছিল থেকেও বোমা ছোঁড়া হয়। দুপক্ষ একে অপরের দিকে লাঠি, রড, ইট নিয়ে তেড়ে আসে। এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন। রামচন্দ্র ডোমও আঘাত পান। পরে বাম ও কংগ্রেস প্রার্থীরা বিডিও অফিসে ঢুকে মনোনয়ন পেশ করলেও বিডিও অফিসের বাইরের বিশাল মাঠে বোমাবাজি চলতে থাকে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি সংবাদমাধ্যমের কর্মীদেরও বিডিও অফিসে আশ্রয় নিতে হয়।

একই পরিস্থিতি ছিল নলহাটি ২ নম্বর ব্লকেও। এখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এখানেও অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। অবস্থা সামলাতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে তৃণমূল-সিপিএম সংঘর্ষ যেভাবে বড় হচ্ছিল তাতে অবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। দুপুরের পর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও থমথমে ভাব ছিল সর্বত্র।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026