State

গ্রীষ্মের ছুটিতে কী রোপওয়ের আনন্দ থেকে বঞ্চিত হবেন দার্জিলিংয়ের পর্যটকেরা?

দরজায় গ্রীষ্ম কড়া নাড়ল বলে। সমতলের দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ে পাড়ি দেওয়ার এই তো মোক্ষম সময়। আর গরমের ছুটিতে তো বাঙালির অন্যতম বেড়ানোর জায়গাই হিমালয়ের কোলে কোথাও একটা। সেই তালিকায় রয়েছে দার্জিলিংও। তল্পিতল্পা গুটিয়ে একটু ঠান্ডা হতে তাই দার্জিলিংয়ের বিকল্প নেই বাঙালির কাছে। সেই ছুটি কাটানোর আনন্দে কোথাও যেন ছন্দপতন হল পাহাড়ে। অনির্দিষ্টকালের জন্য দার্জিলিংয়ে বন্ধ হয়ে গেল রোপওয়ে পরিষেবা। সিংমারি থেকে তাকভর চা বাগান পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথে এই পরিষেবা ছিল পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ১৯৮৮ সাল থেকে দার্জিলিংয়ে রোপওয়ে পরিষেবা চালু হলেও ২০০৩ সালে দুর্ঘটনার জেরে তা বন্ধ হয়ে যায়। ২০০৮-এ ফের চালু হয় রোপওয়ে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন চলাকালীনও বন্ধ ছিল এই পরিষেবা। পাহাড়ে শান্তি ফিরতেই কেবল তার ধরে আবার যাত্রা শুরু করে রোপওয়ে।

পশ্চিমবঙ্গের শৈলশহরের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতে রোপওয়ে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। সেই আকর্ষণ আপাতত থমকে গেল আইনি জটিলতার গেরোয়। লিজের সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হল রোপওয়ে পরিষেবা। লিজ পুনর্নবীকরণ না হওয়া অবধি এই পরিষেবা বন্ধ রাখতে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বন উন্নয়ন নিগম।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026