State

দক্ষিণবঙ্গে মরসুমের প্রথম কালবৈশাখীর দাপট, চলল রাত পর্যন্ত

এই মরসুমের প্রথম কালবৈশাখী রবিবারের সন্ধে থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালাল কার্যত গোটা দক্ষিণবঙ্গে। কলকাতা তো বটেই, সেইসঙ্গে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই মেদিনীপুরের বিভিন্ন অংশ দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। ঝড়ের দাপটে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে। টিনের চাল উড়ে গেছে। হাওয়া অফিস জানিয়েছে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। যা নেহাত কম নয়। এদিন ঝড়ের সময়ে ইকো পার্কে খেলছিল কয়েকজন শিশু। তাদের মধ্যে ১০টি শিশুর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঝড় হয়ে বৃষ্টি হয়ে যেমন কালবৈশাখী বিদায় নিয়ে থাকে, তা কিন্তু এদিন হয়নি। বরং বৃষ্টি চলেছে গভীর রাত পর্যন্ত। সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। ফলে রবিবার সন্ধের পর কার্যত ঘরেই আশ্রয় নেন শহরবাসী। যাঁদের বার হওয়ার পরিকল্পনা ছিল, তাঁরাও শেষ মুহুর্তে তা ত্যাগ করেন। যাঁরা রাস্তায় বেরিয়েই পড়েছিলেন। তাঁদের বাড়ি ফিরতে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026