State

কলা চুরির অভিযোগে নির্মম অত্যাচারের শিকার ৫ কিশোর

গাছে ফল ঝুলতে দেখলে ছেলেছোকরাদের হাত নিশপিশ করে। নদিয়ার ধানতলার বঙ্কিমনগরের তাঁতিপাড়া এলাকার ৫ কিশোরের অবস্থাও হয়েছিল সেইরকম। গত বুধবার তারা পাশের উত্তরপাড়ায় খেলতে যায়। কিশোরদের দাবি, মাঠপাড়ায় একজনের বাগানের কলাগাছে অনেক কলা ফলে থাকতে দেখে লোভ সামলাতে পারেনি তারা। তাই অনুমতি না নিয়েই গাছ থেকে টপাটপ কলা পেড়ে খেয়ে নেয় ওই কিশোররা। এটাই ছিল তাদের মস্ত বড় ‘অপরাধ’! অভিযোগ, সেই অপরাধে কিশোরদের ওপর দলবলসহ অমানবিক অত্যাচার চালায় কলাবাগানের মালিক। আক্রান্ত কিশোরদের পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে অপরিচিত কয়েকজন যুবক ৫ কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ওপর নির্মম অত্যাচার চালায়। কিশোরদের গাছে বেঁধে লাঠি পেটা তো করা হয়ই, তার সঙ্গে যথেচ্ছ কিল, চড়, ঘুষিও মারা হয়। শুধু মারধর নয়, না বলে কলা খাওয়ার শাস্তি হিসেবে তাদের চুল, ভ্রূ কেটে নেয় যুবকরা। তাদের সাড়া শরীরে ছেড়ে দেওয়া হয় পিঁপড়ে। অমানুষিক অত্যাচারের জেরে অসুস্থ হয়ে পড়ায় কিশোরদের হাসপাতালে ভর্তি করা হয়। ৫ জনের মধ্যে ১ জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নির্যাতিত কিশোরদের অভিভাবকদের দাবি, অনুমতি ছাড়া অন্যের বাগানের কলা খাওয়ায় বাগানের মালিকের কাছে তাঁরা ক্ষমাও চেয়েছিলেন। ধানতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৫ কিশোরের অভিভাবকরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবকদের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026