State

বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, অল্পের জন্য রক্ষা

বাস চালকের নিমেষের ভুল কেড়ে নিতে পারত বাসযাত্রীদের জীবন। ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু শেষপর্যন্ত তা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আসানসোল থেকে শিলিগুড়িগামী বাসের যাত্রীরা। শনিবার তাঁদের বাস মালদহের ইংরেজবাজার থানার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীবোঝাই বাসটির। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস সোজা গিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ধারে বিদ্যুতের ট্রান্সফরমারে। উল্টে যায় বাস। দুর্ঘটনার জেরে আহত হন বাসের ৪০ জন যাত্রী। স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে মালদহে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। ফলে জাতীয় সড়কের ধারের মাটি নরম ছিল। যার ফলে দুর্ঘটনা এড়াতে গিয়ে বাসের চাকা পিছলে বাস রাস্তার ধারে নেমে যায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলার দিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026