State

শান্তিনিকেতনে অশান্তি, পর্যটকদের মারধর, মহিলা নিগ্রহের অভিযোগ

কবিগুরুর হাতে গড়া পাদস্পর্শধন্য শান্তিনিকেতন নিবিড় প্রশান্তিময় পর্যটনস্থান। পর্যটকদের কাছে এই স্থানের আবেদন চিরকালীন। তার টানেই কলকাতার কালীঘাট থেকে ৬-৭ জনের একটি দল এসেছিলেন শান্তিনিকেতনে। শনিবার দুপুরে ঘুরতে ঘুরতে বিশ্বভারতীর সামনে গিয়ে পৌঁছয় সেই দল। ভ্রমণ, আড্ডার পাশাপাশি দিব্যি চলছিল ছবি তোলার পর্ব। উপাসনাগৃহের সামনে যেতেই তাঁরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। যা চোখে পড়তেই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন এখানে ছবি তোলা বারণ। অভিযোগ কেন ছবি তোলা যাবেনা এই নিয়ে তর্কে জড়িয়ে পড়েন পর্যটকরা। নিরাপত্তারক্ষীরাও বোঝানোর চেষ্টা করেন এটা বিশ্বভারতী কর্তৃপক্ষের নিষেধ। যদিও তাতে তর্ক থামেনি। অভিযোগ এই সময়ে আচমকাই ওই পর্যটকদের ওপর ঝাঁপিয়ে পড়েন বহিরাগত কয়েকজন তৃণমূলকর্মী। পর্যটকদের মারধর করে ঠেলতে ঠেলতে বার করে দেওয়ার উদ্যোগ নেন তাঁরা। এমনকি মহিলাদের শ্লীলতাহানি, নিগ্রহ করা হয় বলে দাবি আক্রান্তদের। তাঁদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বভারতীর কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।

তাঁদের পাল্টা দাবি, সময়ের আগে উপাসনা গৃহে ঢুকতে চেয়েছিলেন ওই পর্যটকের দল। ছবি তোলা থেকেও থামানো যায়নি তাঁদের। এই বিষয়ে কথা বলতে গেলে উল্টে পর্যটকদের হাতেই তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ নিরাপত্তাকর্মীদের। ঝামেলার খবর পেয়ে বিশ্বভারতীর অন্যান্য নিরাপত্তারক্ষী ও বোলপুর থানার পুলিশ এসে পরে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026