দিঘায় প্রতিদিনই পর্যটকদের ঢল লেগে থাকে। চলে সমুদ্রস্নান। সেটাই দিঘার অন্যতম আকর্ষণ। স্থানীয় সূত্রের খবর, বুধবার দিঘায় একটি দল আসে। সকালে দিঘায় পৌঁছে তাঁদের অনেকে হোটেলে ব্যাগপত্র রেখে সমুদ্রে নামেন স্নান করতে। সে সময়ে তাঁদের আশপাশ দিয়ে ঘুরছিল কয়েকটি স্পিডবোট। নতুন কিছু নয়। তাই গুরুত্বও দেননি তাঁরা। আচমকাই এক যুবক আর্তনাদ করে ওঠেন। দেখা যায় ক্রমশ অচেতন হয়ে পড়ছেন তিনি। তাঁর পাশে স্নানরত অন্য ২ জনও যন্ত্রণায় কাতরাচ্ছেন। ক্রমশ লাল হচ্ছে জল। দ্রুত সকলকে বিচে তুলে আনা হয়। দেখা যায় এক ব্যক্তির কোমরের নিচ থেকে কাটা গেছে একটি পা। রক্ত ঝরছে। অন্য দুজনের মাথায় ও হাতে চোট রয়েছে। জানা যায়, যে স্পিডবোটগুলি তাঁদের আশপাশে ঘুরছিল তারই একটি তাঁদের ওপর এসে পড়ে। তারপরই যন্ত্রণায় কাতরে ওঠেন ওই ৩ জন।
পুলিশ ও পর্যটকদের প্রাথমিক অনুমান স্পিডবোটের নিচে লাগানো ঘুরতে থাকা প্রপেলারের ব্লেডেই রক্তাক্ত হয়েছেন ওই ৩ জন। ৩ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ২ জন ভর্তি। এঁদের মধ্যে যাঁর পা কাটা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে দিঘায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…