State

তৃণমূলকর্মীর মুণ্ডু কাটা ধড় উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এক তৃণমূলকর্মীর মুণ্ডহীন দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। মৃতের নাম ফজলুল শেখ। বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মে সে জড়িত ছিল বলে দাবি পুলিশের। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। মঙ্গলবার রাতে বাড়ির সামনের ময়দানে গিয়েছিল বেলডাঙার চৈতন্যপুরের বাসিন্দা ফজলুল। বুধবার সকালে মাঠে তার মুণ্ডহীন দেহ চোখে পড়ে এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ এসে বীভৎস দেহটি উদ্ধার করে। কাটা মুণ্ড উদ্ধারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ফজলুলকে। তাঁদের অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব।

মৃত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, বাড়ি থেকে কিছুটা দূরে ফজলুল শেখকে সম্ভবত ঘিরে ধরেছিল দুষ্কৃতিরা। পারিবারিক শত্রুতা, নাকি অন্য কোনও কারণে ফজলুল শেখকে নৃশংসভাবে খুন হতে হল? কারাই বা তাকে খুন করল? ঘটনার তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026