State

বন্ধুদের হাতে খুন মাধ্যমিক পরীক্ষার্থী

শনিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সহপাঠীদের সঙ্গে ট্রেনে উঠেছিল রাহুল বর্মা। কাঁকিনাড়ার বাসিন্দা ওই কিশোর কাঁকিনাড়া হাইস্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে ট্রেনে কিশোরের দেখা হয়ে যায় তার পূর্বপরিচিত রাজেশ খামাত নামে এক বন্ধুর সঙ্গে। অভিযোগ, কথা বলতে বলতে আচমকা রাহুলকে ট্রেনের ভিতর উত্যক্ত করা শুরু করে রাজেশ ও তার বাকি সঙ্গীসাথীরা।

মেয়েদের সামনে গালিগালাজ করায় ফুঁসে ওঠে রাহুলও। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রবল বচসা বেঁধে যায়। গন্তব্যে ট্রেন এসে পড়ায় ঝামেলা সেদিনের মত থেমে যায় ওইখানেই। তবে পুরো ব্যাপারটা যে মিটমাট হয়নি তা টের পাওয়া যায় গত মঙ্গলবার। ওইদিন ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে যেতে ২ বন্ধুর সঙ্গে ট্রেনে ওঠে রাহুল। অভিযোগ, কাঁকিনাড়া স্টেশনে নামার পর ওই কিশোর ও তার বন্ধুদের ঘিরে ধরে রাজেশ ও তার দলবল। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশনে নামতেই বছর ১৬-র কিশোরকে ব্যাপক মারধর করা শুরু করে আরেক দল কিশোর। স্থানীয়দের সাহায্যে গুরুতর জখম কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে ৫ অভিযুক্তের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026