মদ্যপ ছেলের অত্যাচার আর সহ্য করতে পারছিল না বলাই সোরেন। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাজারগাঁও মাজট গ্রামের বাসিন্দা সে। অভিযোগ, মাঝে মাঝেই নেশা করার টাকা চেয়ে তাকে মারধর করত ছেলে মঙ্গল সোরেন। বৃদ্ধের দাবি, বৃহস্পতিবার রাতে টাকা চেয়ে তার ওপর ফের চড়াও হয় মদ্যপ ছেলে। চাহিদার টাকার অঙ্ক নেহাত কম ছিল না। অত টাকা সে দিতে পারবে না বলে ছেলেকে জানিয়ে দেয় বলাই। অভিযোগ, টাকা না পেয়ে বাবাকে বেধড়ক মারধর করে বছর ২৪-এর যুবক। এতেই মেজাজ হারিয়ে ফেলে বাবা বলাই সোরেন।
হাতের সামনে পড়েছিল দা। সেই দা দিয়েই ছেলেকে সে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই যুবক। খবর পেয়ে বৃদ্ধের বাড়িতে এসে যুবকের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বলাই সোরেনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…