Business

রাজ্য সরকারি কর্মীদের মন ভাল করে বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা

রাজ্য বাজেটে ডিএ নিয়ে ভাল কিছু ঘোষণা হতে চলেছে, এমন কানাঘুষো আগেই শোনা যাচ্ছিল। এদিন বাজেট পেশের সময় তা সত্যি হল।

রাজ্য সরকারি কর্মীরা গত জানুয়ারি মাসেই ৪ শতাংশ ডিএ পেয়েছেন। তারপর ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে তাঁরা ফের ডিএ নিয়ে সুখবর শুনলেন। চলতি বছরেই লোকসভা নির্বাচন। তাই এবার রাজ্য বাজেটে মমতা সরকার ভোটের কথা মাথায় রেখে কি ঘোষণা করে সেদিকে নজর ছিল সকলের।

এদিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা। জানুয়ারিতে ৪ শতাংশের পর ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা স্বভাবতই রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটায়।

ফলে চলতি বছরে ৮ শতাংশ ডিএ পেলেন রাজ্য সরকারি কর্মীরা। বাজেটে যে ৪ শতাংশ ডিএ বা মহার্ঘভাতার কথা ঘোষণা করা হয়েছে তা অবশ্য মে মাস থেকে পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা।

গত ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে বছর শেষের উৎসবের সূচনা মঞ্চ থেকেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি থেকে তা প্রযোজ্য হয়।

সেই মত জানুয়ারির মাইনেতে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ পেয়েছেন সকলে। এবার ফেব্রুয়ারির ৮ তারিখে ফের ৪ শতাংশ ডিএ ঘোষণা হল রাজ্য বাজেটে।

ফলে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ ও অসন্তোষে কিছুটা হলেও প্রলেপ পড়ল। এদিনের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁদের মনকে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026