Business

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা বাজেটে, বেজায় খুশি মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা শোনার পর রাজ্যের মহিলাদের মুখের হাসি আরও চওড়া হয়েছে।

রাজ্য বাজেটে এবার কার্যতই দরাজ রাজ্যসরকার। রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ১ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে বৃহস্পতিবারের বাজেটে। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথাও এদিন ঘোষণা করা হয়েছে বাজেটে।

আগে তা ছিল ১০ শতাংশ। ফলে সিভিক ভলেন্টিয়ারদের মুখে হাসি ফুটেছে। সেই সঙ্গে মুখের হাসি আরও চওড়া হয়েছে রাজ্যের মহিলাদের। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান সেসব মহিলারা এদিনের ঘোষণায় বেজায় খুশি।

চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেট পেশের সময় জানান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার থেকে বাড়াতে চলেছে রাজ্যসরকার। তফশিলি ও জনজাতিভুক্ত মহিলাদের টাকা বেড়ে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে সাধারণ মহিলাদের ক্ষেত্রে তা বেড়ে হয়েছে ১ হাজার টাকা।

এখন মাসে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পান সাধারণ মহিলারা। সেটাই এদিন দ্বিগুণ করা হয়েছে। এই ঘোষণা রাজ্যের মহিলাদের মন ভাল করে দিয়েছে।

এদিন মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে বর্ষার সময় ২ মাস মৎস্যজীবীরা মাসে ৫ হাজার টাকা করে রাজ্যসরকারের থেকে ভাতা পাবেন।

এদিকে অলিম্পিকস, কমনওয়েলথ, এশিয়ান গেমসে পদক জয়ী তো বটেই, সেই সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদকজয়ী খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারি চাকরির পথ খুলে দিল রাজ্যসরকার।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026