বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এক ঝলকে দেখে নেওয়া যাক বাজেটে কি কি প্রস্তাব করলেন অর্থমন্ত্রী।
– গৃহনির্মাণ শিল্পে ১ কোটি টাকার সম্পত্তি মূল্যের ক্ষেত্রে ১ শতাংশ স্ট্যাম্প ডিউটি ছাড়ের প্রস্তাব। এতে গ্রামাঞ্চলে ছাড়ের মাত্রা ৬ শতাংশ থেকে কমে ৫ শতাংশে দাঁড়াবে। শহরাঞ্চলে এতদিন ৭ শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হত। সেটা কমে হবে ৬ শতাংশ।
– চা শিল্প ছোট ছোট অনেক চা বাগান ধুঁকছে। চা শিল্পকে সাহায্য করতে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষের জন্য কৃষি আয়করে সম্পূর্ণ ছাড়ের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
– চা পাতা উৎপাদনের ওপর শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থান সেস প্রদান করতে হয়। ২০১৮-১৯-এর জন্য তা মকুবের প্রস্তাব করা হয়েছে রাজ্য বাজেটে।
– কৃষি জমি কৃষি কাজের জন্যই ক্রয় করা হলে সেক্ষেত্রে মিউটেশন ফি সম্পূর্ণ মকুবের প্রস্তাব করা হয়েছে।
– অনেক সময়ে অধিক ফলনের জেরে কৃষকদের তা অতি স্বল্প মূল্যে বাজারে ছাড়তে হয়। তাতে তাঁদের ন্যায্যমূল্য পেতেও সমস্যা হয়। তাই এমন হলে যাতে কৃষকরা ন্যায্যমূল্য পেতে পারেন তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করে তাতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
– বয়স্ক কৃষকরা এখন সাড়ে সাতশো টাকা করে পেনশন পান রাজ্য সরকারের কাছ থেকে। সেই পেনশনের অঙ্ক বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
– নারী শিক্ষায় এখন রাজ্য সরকার ১২০০ কোটি টাকা ব্যয় করে। ছাত্রীদের উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তি সাড়ে সাতশো টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
– বহু দরিদ্র পরিবার মেয়েদের ১৮ বছর হলে তাদের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করে উঠতে পারেননা। যদি এমন কোনও পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হয় তবে তাঁরা মেয়ের বিয়ের জন্য রাজ্য সরকারের কাছ থেকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন ‘রূপশ্রী’। এই প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
– শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষদের জন্য ইতিমধ্যেই পেনশন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এদিন আরও একটি নতুন প্রকল্পের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ‘মানবিক’ নামে এই নতুন প্রকল্পে ২ লক্ষ মানুষকে মাসিক ১ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এজন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
– সবমিলিয়ে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেটে ব্যয় বরাদ্দ ২ লক্ষ ১৪ হাজার ৯৫৮ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…