Kolkata

রাজ্য বাজেটে অনলাইন কর প্রদানে জোর, দাম কমল পরিবেশবান্ধব জিনিসের

অনলাইনে কর প্রদানে জোর দেওয়ায় চলতি আর্থিক বছরে রাজস্ব বৃদ্ধির হার ১০৩ শতাংশ বেড়েছে। চাকরি হয়েছে ১৩ লক্ষ ২৭ হাজার তরুণ তরুণীর। এদিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে এমনই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংশ্লিষ্ট দফতরে গিয়ে নথিপত্র দাখিলের দিন শেষ বলে এদিন জানান অর্থমন্ত্রী। বরং সে জায়গায় পুরোটাই অনলাইন ব্যবস্থার ওপর ভরসা করছে রাজ্য সরকার। আগামী আর্থিকবর্ষ থেকে ভ্যাট অডিট রিপোর্টও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এদিনের বাজেটে। উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির মধ্যে যাদের বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকার কম তাদের আগামী অর্থবর্ষ থেকে আর পুরো ভ্যাট দিতে হবে না বলে প্রস্তাব করা হয়েছে। বরং ন্যুনতম ভ্যাট দিলেই তাদের চলবে। ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক ব্যবসায় ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। এছাড়া স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অনলাইনে কর প্রদানের ব্যবস্থা আরও সরলীকরণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি-তে ২০ শতাংশ ছাড়ের কথাও প্রস্তাব করেছেন অমিত মিত্র।

শিক্ষা ও গ্রামীণ কর্মসংস্থান সেসও আরও ১ বছরের জন্য মকুব করার প্রস্তাব রয়েছে রাজ্য বাজেটে। দূষণমুক্ত পরিবেশের কথা মাথায় রেখে বায়ো ডিজেল, সোলার ওয়াটার ফিল্টার, শালপাতার থালা-বাটি, টেরাকোটার টালি ও কেরোসিন স্টোভ করমুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে এগুলির দাম বাজারে কমবে। উপকৃত হবেন মানুষজন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026