Kolkata

অঙ্গনওয়াড়ি, আশাদের ৫০০ টাকা ভাতা বৃদ্ধি, কাজ হারানো কারিগরদের ৫০ হাজার

অঙ্গনওয়াড়ি থেকে আশা কর্মী, কাজ হারানো কারিগর থেকে বীজ কিনতে না পারা কৃষক। রাজ্য বাজেটে এঁদের কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের প্রস্তাব ছিল এদিনের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেন। যাতে অন্তত ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশা কর্মীদেরও। এতে ৫০ হাজার আশা কর্মী উপকৃত হবেন বলে দাবি করেন অমিত মিত্র। পাশাপাশি নোট বাতিলের জেরে দেশের বিভিন্ন প্রান্তে কারিগরের কাজ করা বহু মানুষ কাজ হারিয়েছেন। কাজ হারিয়ে তাঁরা এখন রাজ্যে ফিরে এসেছেন। এঁরা যাতে ক্ষুদ্র ব্যবসা খুলেও রোজগার করতে পারেন সেজন্য এমন ৫০ হাজার মানুষের জন্য মাথাপিছু এককালীন ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজেটে এবার মাথায় রাখা হয়েছে বীজ কিনতে না পারা কৃষকদের কথাও। নোট বাতিলের জেরে অনেক কৃষক বীজ কিনতে পারেননি বলে দাবি করে অর্থমন্ত্রী এদিন ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের কথা প্রস্তাব করেছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026