নোট বাতিলের জেরে দেশের জিডিপির হার ১ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে। শুক্রবার বিরোধীশূন্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন নোট বাতিল নিয়ে বাজেটের শুরুতেই সমালোচনায় মুখর হন তিনি। নোট বাতিলের ধাক্কা সামলাতে ২ থেকে ৩ বছর লাগবে বলেও সতর্ক করে অমিত মিত্র বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। কাজ হারিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া কারিগরেরা। ক্ষতি হয়েছে পাট বা চর্ম শিল্পের। অর্থমন্ত্রী দাবি করেন, নোট বাতিলের জেরে রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন ব্যাহত হয়েছে। নোট বাতিলের সিদ্ধান্তে কার্যত দেশ জুড়ে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করেন অমিত মিত্র।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…