ফাইল : শুভেন্দু অধিকারী, ছবি - আইএএনএস
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে বিশেষ সময় নিল না বিজেপি। বোঝাই যাচ্ছে তারা আগে থেকেই এই তালিকা নিয়ে তৈরি ছিল। নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় ছিল।
এদিন ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যারমধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মত হেভিওয়েট নামও। ২০২১ সালে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন জিতে মুখ্যমন্ত্রী থেকে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারও কি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন মমতা? নাকি ভবানীপুর আসন থেকেই লড়বেন? নাকি এই ২টির কোনও আসনেই প্রার্থী হচ্ছেন না তিনি।
বিষয়টি তৃণমূল কংগ্রেসের তালিকা প্রকাশের পরই জানা যাবে। তবে যদি এটা ধরে নেওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন, তাহলে ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ভোটের ময়দানে লড়াই হবে।
এদিন বিজেপির প্রথম প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম রয়েছে। দিলীপ ঘোষ এবারও তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকেই প্রার্থী হচ্ছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষ এবার হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন।
আসানসোল দক্ষিণ থেকে এবারও প্রার্থী হচ্ছেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত প্রার্থী হচ্ছেন কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে। এটা ছিল প্রথম তালিকার চেনা মুখের সারি। পরের তালিকায় আরও কোন মুখ থাকে সেটাই দেখার।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…