State

অশান্তি অষ্টম দফাতেও, মিটল ভোট পর্ব

অষ্টম দফার ভোটের মধ্যে দিয়ে এ রাজ্যে ভোট পর্বে ইতি পড়ল। এবার অপেক্ষা ভোটের ফলাফলের। তার আগে অষ্টম দফাতেও অশান্তি পিছু ছাড়ল না।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। বেসামাল এ রাজ্যও। তারমধ্যেই বৃহস্পতিবার ছিল ভোটগ্রহণের অষ্টম ও শেষ দফা। যেখানে কলকাতার একটা অংশও শামিল ছিল। ভোট ছিল মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমেও।

এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ায়। মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বিক্ষোভের মুখে পড়েন। ধাক্কাধাক্কি, হাতাহাতির ঘটনা ঘটে।

এখানে এক সময় ২ প্রার্থী কল্যাণ চৌবে ও সাধন পাণ্ডে মুখোমুখি হয়ে পড়েন। সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ তৃণমূল ও বিজেপি সমর্থকরা মুখোমুখি থাকেন।

পুলিশ মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়। মহাজাতি সদনের কাছে একটি বোমা ফাটে। তবে নির্বাচন কমিশন পরে জানিয়ে দেয় ওটা বোমা নয়, বাজি ছিল।

বেলেঘাটায় এদিন অশান্তি ছড়ায়। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। রক্তাক্ত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দীর্ঘ সময় বেলেঘাটায় অশান্তি চলে।

এছাড়াও বিভিন্ন কোণায় ছোটখাটো ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন বীরভূমেও ছোটখাটো অশান্তির ঘটনা ঘটে। ডোমকলে এদিন সকাল থেকেই অশান্তি ছড়ায়। তবে সব মিলিয়ে অষ্টম দফায় ভোট মিটল ছোটখাটো অশান্তি দিয়েই।

এদিন কলকাতায় কিন্তু ভোট কম পড়েছে। ৫৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত। সবচেয়ে বেশি ভোট পড়েছে বীরভূমে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১ শতাংশের ওপর। মালদায় ৭৮ শতাংশ ও মুর্শিদাবাদে ৮০ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026