শেষ ভোটপর্ব, শান্তিপূর্ণ শেষ দফা

রাজ্যে ষষ্ঠ ও শেষ দফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। এদিন ২৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণের হার ৮০ শতাংশের কাছাকাছি। মোটের ওপর ভোটগ্রহণ হয়েছে শান্তিতেই। কয়েকটি জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে দিনভরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সজাগ ভূমিকা পালন করতে দেখা যায়।

  • শীতলকুচিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বহিরাগতদের হঠাতে পুলিশের লাঠিচার্জ
  • পাঁশকুড়া পূর্বে এক বাম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, এখানে কয়েকটি বুথের কাছাকাছি জটলা হওয়ায় তা নিমেষে হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী
  • খেজুরিতে রাস্তা কেটে দিলেন তৃণমূল কর্মীরা, পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই রাস্তা মেরামত করে চলাচলের যোগ্য করে তোলেন
  • তমলুকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট বিতরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • দুপুরের দিকে হলদিয়ার একটি বুথের সামনে চলে আসার অভিযোগে তৃণমূল কাউন্সিলর শেখ আবদুল কাদিরকে বেধড়ক মার কেন্দ্রীয় বাহিনীর
  • বিকেলে নন্দীগ্রামের ব্রজমোহন স্কুলের সামনে ভিড় সরাতে পুলিশের লাঠিচার্জ, আহত এক যুবক
  • খেজুরির বারাতলায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • জীবনে প্রথম ভোট দিলেন ছিট মহলের মানুষজন, স্বাভাবিকভাবেই খুশি তাঁরা, ১০৩ বছরের আজগর আলি তাঁর পরিবারের তিন প্রজন্মকে নিয়ে ভোট দিতে যান
  • পাঁশকুড়ায় বিকেলের দিকে বহিরাগতদের ভিড় লাঠি উঁচিয়ে হটিয়ে দেয় পুলিশ
  • পাঁশকুড়া পশ্চিমের মাইসোর গ্রামের জনা ২০ সন্ত্রস্ত ভোটারকে ভোট দিতে সুরক্ষা বলয়ে ঘিরে ভোটকেন্দ্রে নিয়ে এল কেন্দ্রীয় বাহিনী, ভোট দেওয়ার পর তাদের ফের গ্রামে ফিরিয়েও দেয় তারা, ভোটারদের অভিযোগ তাদের ভোট দিতে যেতে মানা করেছিল তৃণমূল
  • খাড়ারদিঘি গ্রামে ঢুকে ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য আশ্বস্ত করল কেন্দ্রীয় বাহিনী
News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026