কমিশনের কোপে সোনালী

প্রকাশ্যে বিরোধী এজেন্টকে মেরে বুথে থেকে বার করে দেওয়ার নির্দেশ ঘিরে নির্বাচন কমিশনের কোপে পড়লেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী তথা বিধানসভার বিদায়ী ডেপুটি স্পিকার সোনালী গুহ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। এফআইআর দায়েরের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে তারা।

এদিন সকালে কাশীবাটি হিন্দুময়ী স্কুলের কাছে সোনালী গুহকে ফোনে নির্দেশ দিতে দেখা যায়। ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ করে বাম এজেন্টদের মেরে বুথ থেকে বার করে দেওয়ার কথা উঁচু গলায় বলতে শোনা যায় তাঁকে। এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা সুর চড়ান। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হন তাঁরা। তারপরই জেলা প্রশাসনের কাছে কমিশনের তরফে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান হয়। অবশেষে দুপুরের দিকে এফআইআরের নির্দেশ জারি করে কমিশন।

এদিকে বামেদের অভিযোগ সোনালী গুহ ওই নির্দেশ দেওয়ার পর সাতগাছিয়ার বোরানপুরের একটি বুথ থেকে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়। এদিন নিজের কেন্দ্রে ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য বুথে বুথে ঘুরছিলেন সোনালী। সেই সময় একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026