অশান্ত তৃতীয় দফায় ভোটের বলি ১

অশান্ত তৃতীয় দফার ভোটে ডোমকলে মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ এদিন সকালে শিরোপাড়ায় এক সিপিএম এজেন্ট তাহিদুল ইসলাম বুথে বসতে গেলে তাঁকে টেনে বার করে আনা হয়। সেসময়ে বাইরে চলছিল তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ। চলছিল বোমাবাজি, গুলি। এই সময়েই তাহিদুলকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা সিপিএম ও কংগ্রেসের নিজেদের মধ্যে লড়াইয়ের ফল বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনার কিছুক্ষণ পর ডোমকলের জিতপুরে ফের গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এই গুলি চালনায় এক তৃণমূল ও এক সিপিএম কর্মী আহত হন। ডোমকলে খুনের ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেলে সেই রিপোর্ট জমা দেন মুর্শিদাবাদের এসপি সি সুধাকর। তাতে বলা হয়, তাহিদুল ইসলাম কোনও এজেন্ট নন। তাঁর বোমা বা সংঘর্ষেও মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। এই খুনের তদন্তের জন্য তাহিদুলের পরিবারকে এফআইআর করার অনুরোধের কথাও রিপোর্টে দেওয়া হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026