তর্কে জড়ালেন দেবেশ-স্বর্ণকমল

রাস্তায় দেখা হল। কিছুটা হঠাৎই। কিন্তু দেখা যখন হলই তখন ক্ষোভটা উগরে দিলেন তিনি। তিনি এন্টালির সিপিএম প্রার্থী দেবেশ দাস। এদিন সকালে একটি বুথে ঢুকলে তাঁকে তৃণমূল এজেন্টরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সেখানে সকাল থেকে সিপিএমের এজেন্টদের মারধর দিয়ে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন দেবেশবাবু। বুথের বাইরে এসে তিনি সংবাদমাধ্যমের সামনে যখন তাঁকে হেনস্থা ও তাঁর দলের এজেন্টদের বার করে দেওয়া অভিযোগ করছেন, তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। দেবেশবাবুকে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। স্বর্ণকমল সাহাকে সামনে পেয়ে দেবেশবাবু অভিযোগ করেন তৃণমূলের এজেন্টরা তাঁর দলের এজেন্টদের দুটি বুথে বসতে দিচ্ছে না। এনিয়ে দুই প্রার্থীর মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক চলে। স্বর্ণকমলবাবু দাবি করেন এলাকায় ভোট শান্তিপূর্ণ হচ্ছে। তার উত্তরে দেবেশবাবু জানান ভোট শান্তিপূর্ণ হচ্ছে কারণ কিছু বুথে তাঁদের এজেন্টই নেই। ইঙ্গিত ছিল একতরফা ভোটের। পরে স্বর্ণকমলবাবু সব শুনে তাঁকে আশ্বস্ত করেন, যদি এমন হয়ে থাকে তবে তিনি নিজে ব্যবস্থা নেবেন। সিপিএম এজেন্টদের তিনি ওই বুথে নিজে বসিয়ে দিয়ে আসবেন বলেও জানান স্বর্ণকমলবাবু। এমনকি যদি তাঁর দলের এজেন্টরা এমন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন স্বর্ণকমলবাবু।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026