কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর টহল, তবুও অশান্তি

বৃহস্পতিবার কলকাতার একাংশে ভোট। তার আগে বুধবার সকাল থেকেই শহরটাকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলল কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন থানায় সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভিড় নজর কেড়েছে। সেখান থেকে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন তাঁরা। অনেক জায়গায় ফ্ল্যাগ মার্চ ছাড়াও চলেছে তল্লাশি। গাড়ি থামিয়ে এদিন কলকাতার রেড রোডে তল্লাশি করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কড়া রোদেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা গেছে বিভিন্ন এলাকায়। যদিও এরমধ্যেই বেলেঘাটা অঞ্চলে একটি বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বাড়ির জানালা, দরজা ভেঙে তছনছ করে তারা। পরিবারের দাবি তাঁরা সিপিএম সমর্থক হওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে যাতে তাঁরা ভয়ে ভোট দিতে যেতে না পারেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বসু ঘোষ স্থানীয় তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন। বাম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন বাম প্রার্থী। যদিও ভোটের মুখে তাদের কালিমালিপ্ত করতেই বামেরা এসব অভিযোগ করছে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026