দ্বিতীয় দফায় ছোটখাটো অশান্তি অব্যাহত

অশান্তির হাত থেকে রেহাই পেল না বিধানসভা ভোটের দ্বিতীয় দফাও। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অশান্তির খবর আসতে শুরু করে। সকালে ইলামবাজারে সিপিএম ও আরএসপি কর্মীদের মারধরের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ওঠে। মালদহের সুজাপুরে কংগ্রেস এজেন্টদের তৃণমূল বসতে দিচ্ছে না বলে অভিযোগ সামনে আসার পর দু’পক্ষে কয়েকটি জায়গায় বচসার ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে অনেক বুথেই সিপিএম এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সাফ জানান হয়েছে কোনও দল যদি কোনও এজেন্ট না দিতে পারে সেটা তাদের ভাবার বিষয় নয়। পারুইয়ে এবার তৃণমূলের প্রধান হাতিয়ারই হৃদয় ঘোষ। হৃদয়বাবু জানান, এলাকার শান্তি ও মানুষের ইচ্ছা তাঁর কাছে সর্বাগ্রে। তাই বাবার মৃত্যুকে পাশে সরিয়ে রেখে এলাকার স্বার্থে তিনি পারুইয়ে তৃণমূলের হয়ে কাজ করছেন। অভিযোগ এদিন পারুইয়ে একটি বুথের ১০০ মিটারের মধ্যে হৃদয় ঘোষের সমর্থকরা ভিড় জমালে তাঁদের হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও হৃদয় ঘোষ জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই। ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহের বশেই ভিড় জমিয়েছিলেন।

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026