অনুব্রতকে নজরবন্দি করল কমিশন

ঠিক ভোটের আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অনুব্রতকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অনুব্রত মণ্ডল ভোটের আগে হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ করে বারবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে আসছিলেন বিরোধীরা। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে বৈঠক করেন। তখনই অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত তাঁরা দিয়ে গিয়েছিলেন। তারপরই এদিন চিঠি পাঠিয়ে অনুব্রত মণ্ডলকে ভোট প্রক্রিয়া চলাকালীন নজরবন্দি রাখার নির্দেশ দিল কমিশন। ফলে এখন থেকে অনুব্রতর সঙ্গে সব সময় একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। থাকবে কেন্দ্রীয় বাহিনীও। তাঁর প্রতি মুহুর্তের গতিবিধির ওপর কড়া নজর রাখা হবে। অনুব্রত মণ্ডলের প্রতিটি মুহুর্তের গতিবিধি ক্যামেরাবন্দি করে রাখারও নির্দেশ দিয়েছে কমিশন।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026