এই তালিকা দিল্লিতে পাঠানো হবে। সেখানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর পাওয়ার পরই এই তালিকা স্বীকৃতি পাবে। বামেদের সঙ্গে সমঝোতা নিয়ে এদিন কোনও রাখঢাকের রাস্তায় হাঁটেননি অধীরবাবু। এই প্রক্রিয়ায় তাঁদের তরফে কোনও লুকোচুরি নেই বলেই দাবি করেন তিনি। সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলা শক্তিশালী করতেই হরিহরপাড়া, ডোমকলের মত জায়গাগুলিতে বামেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানিয়েছেন সাবধানী অধীর চৌধুরী। সাকুল্যে ১০০টি আসনে তাঁরা লড়তে চান বলেও খোলাখুলি জানিয়েছেন তিনি।
এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র নিজেই তদ্বির করেছেন বলে জানান কংগ্রেস সভাপতি। ওমপ্রকাশের ইচ্ছা মেনে ভবানীপুর কেন্দ্রের জন্য ওমপ্রকাশের নাম কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলেও এদিন নিশ্চিত করেছেন অধীরবাবু।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…