আক্রান্ত তৃণমূল প্রার্থী, উত্তেজনা

তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুরে। বুধবার সকালে প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থী সত্যেন রায়ের ওপর হামলা হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। প্রার্থীর ওপর হামলা হতে দেখে রুখে দাঁড়ান তাঁর সমর্থকরা। দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বোমাবাজিও চলে। সংঘর্ষ চলাকালীন গুলি চলেছে বলেও অভিযোগ। সংঘর্ষে ৪ জন জখম হয়েছেন। ২ তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা সামাল দিতে পুলিশের সঙ্গে গ্রামে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত হয়। সংঘর্ষ থামলেও দিনভর গ্রামে উত্তেজনা ছিল। এদিকে সত্যেন রায় এই ঘটনার জন্য সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন। যদিও সিপিএমের তরফে এই ঘটনায় তাঁদের যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ওই অঞ্চলে সিপিএমই সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। বরং গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা নরুল ইসলাম ও সত্যেন রায়ের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিরোধিরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026